• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, এক কোটি টাকা চাঁদা দাবি দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক পাহাড়ের বিভিন্ন বিহারে বৌদ্ধ ধর্মীয় ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন ও বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ব্যবসায়িক পাওনা চাইতে গেলে দৈনিক বাংলার আকাশ-এর ভারপ্রাপ্ত সম্পাদককে গালাগাল ও প্রাণনাশের হুমকির অভিযোগ খুলনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রংমিস্ত্রি আহত, টাকা ও মোবাইল লুটের অভিযোগ কুলাইচাচর গ্রামে আলহাজ্ব শাহ্ মো. নুরুল হকের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ‘হোয়াইট রিপন’ গ্রেপ্তার নাচোলে ডিএনসির অভিযানে হেরোইন ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১

পাহাড়ের বিভিন্ন বিহারে বৌদ্ধ ধর্মীয় ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন ও বিশ্বশান্তি কামনায় প্রার্থনা

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

থানচি উপজেলার পাহাড়েরও বিহারে বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদ্‌যাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। রোববার (২৫ অক্টোবর) তিন মাসের বর্ষাবাসের সমাপ্তি উপলক্ষে আত্মশুদ্ধি, সংযম ও বিশ্বশান্তি কামনায় দিনটি পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে প্রবারণা পূর্ণিমা বিশেষ তাৎপর্য বহন করে। তিন মাসের বর্ষাবাস শেষে এ পূর্ণিমায় বৌদ্ধ ভিক্ষুরা প্রবারণা সম্পন্ন করেন। এ উৎসবের মূল শিক্ষা হলো আত্মসমালোচনার মাধ্যমে নিজের ভুলত্রুটি সংশোধন, সত্যের পথে চলা এবং মৈত্রী, করুণা ও অহিংসার চর্চা করা।

২৬,২৭ অক্টোবর বিহারকে কেন্দ্র করে আয়োজিত এ ধর্মীয় উৎসব বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের মধ্যে ধর্মীয় চেতনা, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করে। উৎসব উপলক্ষে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সব প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।

উৎসবের সঙ্গে প্রবারণা পূর্ণিমার পর বৌদ্ধ ধর্মাবলম্বীদের আরেকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য, দানশীলতা ও মানবকল্যাণের চেতনা তুলে ধরা হয়।

প্রবারণা পূর্ণিমার অন্তর্নিহিত শিক্ষা মানুষের মধ্যে সহনশীলতা, শান্তি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করা। এ ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা পাহাড়ের বিভিন্ন স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd