• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, এক কোটি টাকা চাঁদা দাবি দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক পাহাড়ের বিভিন্ন বিহারে বৌদ্ধ ধর্মীয় ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন ও বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ব্যবসায়িক পাওনা চাইতে গেলে দৈনিক বাংলার আকাশ-এর ভারপ্রাপ্ত সম্পাদককে গালাগাল ও প্রাণনাশের হুমকির অভিযোগ খুলনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রংমিস্ত্রি আহত, টাকা ও মোবাইল লুটের অভিযোগ কুলাইচাচর গ্রামে আলহাজ্ব শাহ্ মো. নুরুল হকের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ‘হোয়াইট রিপন’ গ্রেপ্তার নাচোলে ডিএনসির অভিযানে হেরোইন ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১

দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, নেত্রকোণা জেলা প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন বারমারী লক্ষ্মীপুর এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ১১০ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য এসকাফসহ মোছা. আমেনা খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর স্বামী আবুল কালাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
সোমবার (২৭ অক্টোবর) বেলা ৩টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বারমারী লক্ষ্মীপুর এলাকায় আমেনা খাতুনের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার রাত পৌনে ৯টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযান ও গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (পশ্চিম) উপপরিদর্শক (এসআই) ইমন পাল ও এসআই মো. আরিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বসতবাড়িতে তল্লাশি করে ১১০ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য এসকাফ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আমেনা খাতুনকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আমেনা খাতুনের স্বামী আবুল কালাম কৌশলে পালিয়ে যান। তাঁকে আটকের জন্য আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জেলা গোয়েন্দা পুলিশ আরও জানায়, এ ঘটনায় আটক নারী ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd