• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কৃষকের ছেলে নাসিম এখন সিভিল জজ, আনন্দে ভাসছে তার পুরো গ্রাম খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালায় ১৯৮২ সালের ১০ টাকার নোট উপহার দিলেন মনিরুল ইসলাম সাগর পুঠিয়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় ঈদগাহের জমি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০ সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু ধর্মপাশা গাছতলায় সংখ্যালঘুর বসত ঘরে আগুন ও মালামাল লুট সহ ৩ জন আহত “প্রেম ফুল”  কলমেঃ সাজেদা আক্তার মিতা  যশোরের শার্শায় কন্যাদাহ গ্রামে গুলিবর্ষণ: আহত ৬, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের অঙ্গসংগঠন হিসেবে গোলাপগঞ্জ ব্রাদার্স ইউনিট

পুঠিয়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ৪৬ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মো. মুনজুর রহমান, রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. নুর ইসলাম (৩৫)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ২ নং বেলপুকুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চকজামিরা বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম ওই গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে চকজামিরা বিলে মাছ ধরতে যান নুর ইসলাম। এ সময় বিলের পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুর ইসলামের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd