মোহাম্মদ সাইদ উল হক, বগুড়া:
বগুড়ার বনানী পর্যটন মোড় সংলগ্ন বাইপাস মহাসড়কে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর, ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে একটি কাভার্ডভ্যান উল্টে দুর্ঘটনার শিকার হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ডভ্যানটি সড়কের পাশে উল্টে যায়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে।