• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
১৪ বছরের কিশোর ট্রলি চালকের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ সিঙ্গাপুর প্রবাসী দেশে ফিরেই সড়ক দুর্ঘটনায় আহত কবিতাঃ আদরের ছোট বোন সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মায়ের হাসির জন্য: হারাধন থেকে আরাধন হয়ে ওঠার গল্প ধামইরহাটে নিষিদ্ধ ইউক্যালিপটাস চারা বিক্রয়ের অপরাধে অর্থ দন্ডসহ ৫০০ শত চারা জব্দ লোহাগাড়া সিটি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ পীরগঞ্জে ডিবির জালে মাদকসহ ৮ মামলার আসামি জমির গ্রেফতার নিষিদ্ধ আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সিংগাইরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কবিতাঃ এক প্লেট ভাত

১৪ বছরের কিশোর ট্রলি চালকের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

Reporter Name / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মো. মুনজুর রহমান, জেলা প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কের তেবাড়িয়া বাজার মোড়ে ট্রাকের সাথে ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

২২ সেপ্টেম্বর, সোমবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ট্রলি চালক ১৪ বছর বয়সী কিশোর মুন্না। সে শীলমাড়িয়া ইউনিয়নের রাতোয়াল গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের ফারুক হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাহেরপুর থেকে আসা একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা কিশোর চালকের ট্রলিটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সংঘর্ষে ট্রলির সামনের ইঞ্জিন ভেঙে প্রায় ২৫ থেকে ৩০ ফুট দূরে রাস্তার নিচে ছিটকে পড়ে এবং সামনের চেসিস দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনতার সাথে কথা বললে তারা জানান, ট্রলিটি নিয়ন্ত্রণ করার মতো শারীরিক শক্তিই কিশোর চালক মুন্নার ছিল না।

এ বিষয়ে কিশোর চালক মুন্নাকে জিজ্ঞাসা করা হলে সে ঘটনাটি ভিন্নভাবে বর্ণনা করে। তার দাবি, ট্রাকটি রং সাইডে এসে তার গাড়িতে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে সে ছিটকে পাশে পড়ে যায়, ফলে তার কোনো শারীরিক ক্ষয়ক্ষতি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd