• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাতকানিয়ার প্রভাবশালী আরেফাগং এর ৩ ভাড়াটিয়া সন্ত্রাসী কারাগারে, মা-মেয়ে পলাতক চট্টগ্রাম জেলা পুলিশের ১ম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ‘গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ —আল্লামা মামুনুল হক আধুনিক ও জবাবদিহিতামূলক রাণীশংকৈল উপজেলা পরিষদ গড়ার প্রত্যয়ে সোহরাব আলী সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে বইছে নির্বাচনের হাওয়া, মুখোমুখি প্রার্থী আব্দুল রশিদ পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ডিমলার কৃষকদের অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জগন্নাথপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সিংগাইরে গোল্ডকাপের ট্রফি উম্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ৭ দফা দাবি আদায়ে নওগাঁয় দলিল লেখকদের সমাবেশ

প্রবল বর্ষণে পানির নিচে সাতকানিয়া চৌকি আদালত মাঠ, ব্যাহত বিচার কার্যক্রম

Reporter Name / ৬৮ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

টানা প্রবল বর্ষণের কারণে চট্টগ্রামের সাতকানিয়া চৌকি আদালত মাঠ পানির নিচে তলিয়ে গেছে। আদালত প্রাঙ্গণে পানি জমে থাকায় বিচারপ্রার্থী, আইনজীবী ও আদালতের কর্মকর্তা-কর্মচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। জলাবদ্ধতার কারণে বিজ্ঞ আদালতের স্বাভাবিক বিচার কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

বুধবার (৮ জুলাই) সরেজমিনে দেখা যায়, আদালত মাঠের অধিকাংশ অংশ পানিতে তলিয়ে রয়েছে। আদালতে প্রবেশ ও বের হতে বিচারপ্রার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। আদালত চত্বরে পানি জমে থাকায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনায়ও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।

এদিকে, একই বর্ষণের প্রভাবে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে অনেক এলাকার সড়ক, বসতভিটা ও কৃষিজমি পানিতে প্লাবিত হয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। একই সঙ্গে আদালত প্রাঙ্গণের জলাবদ্ধতাও বাড়বে, ফলে বিচার কার্যক্রম পরিচালনা আরও কঠিন হয়ে পড়বে।

স্থানীয়রা দ্রুত আদালত প্রাঙ্গণের জলাবদ্ধতা নিরসন এবং বন্যাকবলিত এলাকায় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd