মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান খুলনা বিভাগ
বটিয়াঘাটা থানা হেডকোয়ার্টার পাইলট বালিকা বিদ্যালয়ের উদ্যোগে এক অভিভাবক সমাবেশ মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
হিন্দু ধর্মীয় শিক্ষক শিব পদ ব্যানার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, খুলনা জেলা মুক্তিযোদ্ধা ফ্রন্টের আহ্বায়ক কামরুল ইসলাম, অ্যাডভোকেট রমেশ চন্দ্র মল্লিক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সিএসএস সংস্থার কো-অর্ডিনেটর মোঃ জব্বার আলী ফকির এবং সিএসএস সংস্থার সুপারভাইজার মোঃ নাহিদ হাসান বাঁধন।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ—আসাদুজ্জামান খান, তাপস বৈরাগী, মধুসূদন দাস, ভগবতী গোলদার, লতিকা মল্লিক, হেদায়েত তুল্লাহ, সাধনা রায়, মহুয়া কবিরাজ, সর্মিলা বিশ্বাস, প্রিংকা রাণীসহ অভিভাবকরা সমাবেশে অংশ নেন।
সম্প্রতি এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হওয়ায় শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষক-অভিভাবক সমন্বয় জোরদারের লক্ষ্যে এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উপস্থিত অতিথিরা শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের প্রতি নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন।