• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাতকানিয়ার প্রভাবশালী আরেফাগং এর ৩ ভাড়াটিয়া সন্ত্রাসী কারাগারে, মা-মেয়ে পলাতক চট্টগ্রাম জেলা পুলিশের ১ম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ‘গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ —আল্লামা মামুনুল হক আধুনিক ও জবাবদিহিতামূলক রাণীশংকৈল উপজেলা পরিষদ গড়ার প্রত্যয়ে সোহরাব আলী সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে বইছে নির্বাচনের হাওয়া, মুখোমুখি প্রার্থী আব্দুল রশিদ পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ডিমলার কৃষকদের অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জগন্নাথপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সিংগাইরে গোল্ডকাপের ট্রফি উম্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ৭ দফা দাবি আদায়ে নওগাঁয় দলিল লেখকদের সমাবেশ

বন্যার্ত মানুষের পাশে বাংলাদেশ জামায়াত ইসলামী পদুয়া ইউনিয়ন শাখার শুকনো খাবার বিতরণ

Reporter Name / ৮১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

​পদুয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার আমীর মাওলানা আ ক ম হামিদুল হক।

​এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আ ন ম নোমান।
আরও উপস্থিত ছিলেন: পদুয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীর, মাওলানা মাহমুদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ কাজী জসীম উদ্দিন,

প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ বারী ,যুব বিভাগের সভাপতি মাওলানা জিয়াউল হক জিয়া, মাওলানা তৈয়ব হোসেন, মাওলানা জাকারিয়া

​ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আ ন ম নোমান বলেন, “বন্যা কবলিত অসহায় মানুষের কষ্ট লাঘবে জামায়াতে ইসলামী সর্বদা মাঠে রয়েছে। এটি কোনো দয়া নয়, বরং নাগরিক ও ধর্মীয় দায়িত্ববোধ থেকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি। বিত্তবানদেরও এই মুহূর্তে বানভাসি মানুষের সহায়তায় এগিয়ে আসা উচিত।”
​অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শুকনো খাবারের মধ্যে ছিল মুড়ি, বিস্কুট, পাউরুটি, খাবার পানি, মোমবাতি,গ্যাস লাইট, প্রয়োজনীয় সামগ্রী।

ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ জানান, বন্যার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd