• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পুরান ঢাকার লেখিকা মারিয়াম রামলা ভারতের জনপ্রিয় ম্যাগাজিনে স্থান পেলেন কবিতাঃ স্বপ্ন মেদিনীর খোঁজে ​দল পুনর্গঠনে বড় পদক্ষেপ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পদে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম তুরাগ তীরে জিমপির সাঁড়াশি অভিযান: মাদক বিক্রেতাসহ আটক ২৯ ​ খুলনা মহানগর হকার্স ইউনিয়নের নবনির্বাচিত নেতৃত্বের শপথ গ্রহণ সিলেটে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী বাংলাদেশ গ্রীন আর্মি ব্লাড ব্যাংক এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন নেত্রকোণায় “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৬” এর শুভ উদ্বোধন

বাঁশখালীতে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯ই আগষ্ট বিকালে বাঁশখালী থানা পুলিশের আয়োজনে এ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হকের সভাপতিত্বে আয়োজিত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আমিনুর রহমান চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

র‍্যালিতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান।

সমাবেশে ওসি রবিউল হক বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।”

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাঁশখালীর প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ আয়োজনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান জোরদার করে মাদক বিক্রেতা ও সেবনকারীদের আইনের আওতায় আনা হবে।

তিনি মাদকমুক্ত সমাজ গঠনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের জনগণকে পুলিশের পাশে থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd