মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন বাংলাদেশ গ্রীণ আর্মি ব্লাড ব্যাংক এর উদ্দ্যেগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসুচী সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।
২০ আগষ্ট বৃহস্পতিবার চুনতি হাফেজিয়া আর্দশ দাখিল মাদ্রাসা প্রঙ্গনে সংগঠনের সভাপতি ইন্জিনিয়ার মোহাম্মদ মামুন উদ্দিন এর সার্বিক তত্বাবধানে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য
টেকনিশিয়ান তৌহিদুল ইসলাম আফরান, জেরিন সুলতানা,
রিমা আক্তার।
টিম লিডার হিসেবে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান। এছাড়াও বাংলাদেশ গ্রীন আর্মি ব্লাড ব্যাংক (BGABB) পক্ষ থেকে উপস্থিত ছিলেন রোকন উদ্দিন সাইদ, রাজিব মোহাম্মদ সাঈদ, মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ তৌহিদুল ইসলাম আপরান, মুবিনুর রহমান, প্রিয় মোহাম্মদ সাকিব,মোহাম্মদ হেলাল ,মোহাম্মদ মাসুম, ফরহাদ হোসাইন আরিয়ান, মোহাম্মদ সাবিত, মোহাম্মদ আবদুল্লাহ জব্বার ও মোহাম্মদ নেছার
চুনতি হাফেজিয়া আদর্শ দাখিল মাদ্রাসার ছাত্র ছাত্রীদের ও এলাকার
জন-সাধারণদের নিয়ে এই আয়োজন হয়। সেখানে রক্তের গ্রুপ নির্ণয় করেন ৩৮০ জন।
বাংলাদেশ গ্রীন আর্মি ব্লাড ব্যাংক (BGABB) সভাপতি ইন্জিনিয়ার মোহাম্মদ মামুন উদ্দিন তার বক্তব্যে বলেন, আমাদের প্রচেষ্টায় গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে মানুষের হাসি খুশি দেখতে চাই
আরো বলেন: সমাজে যারা বিক্তশালী মানুষ আছেন ওনারা যেনো অসহায় মানুষের পাশে দাঁড়ান এটাই প্রত্যাশা আমদের।
আমার প্রিয় বাংলাদেশ কে একটি সুন্দর দেশ ও মানবিক দেশ হিসেবে গড়ে তুলার লক্ষ্যে আমরা সব সময় মানবিক কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমরা সবসময়
বিভিন্ন মানবিক কাজকর্ম ও দিন রাতে অসহায় ও বেওয়ারিশ মানুষের সেবা নিয়ে পাশে থাকবো।