মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত পরবর্তী আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গনজাগরণ দলের কার্যনির্বাহী পরিষদ এর এক জরুরি সভায় এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে সংগঠনের বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সিরাজুল মনির কে আহবায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টিটু কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সিনিয়র যুগ্ন আহবায়ক,শহিদুল ইসলাম, যুগ্ন-আহবায়ক মোঃ বাহার উদ্দিন বাহার,নজরুল ইসলাম কামাল,তানজিল শিকদার,রকিব উদ্দিন নয়ন,মোঃ–মাহফুজুল হক (জিকু), সম্মানিত সদস্যবৃন্দ হলেন মোঃ মাজিদ উদ্দিন আহমেদ, নাসিম রবিন, আরিফ আলি,রাকিবুল ইসলাম,আবু সুফিয়ান,রাজু ফরাজি, মশিউর রহমান, মাসুম রহমান,আব্দুল আজিজ পিন্টু, মোহাম্মদ পলাশ মিয়া,ফারুক হোসেন, আক্তার হোসেন রানা, বেলায়েত হোসেন হক সাব প্রমুখ।
সভায় সর্বসম্মতি ক্রমে আগামী দুই মাসের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।