মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম)
স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ক্লাব কর্তৃক আয়োজিত ৩য় বারের মত বইপাঠ প্রতিযোগিতা ও হিস্ট্রি অলিম্পিয়াড’২৬ অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশগ্রহণ করেন লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার ৬৫ টিরও অধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭০০ শিক্ষার্থী।
লোহাগাড়া উপজেলা মেইন রোড সংলগ্ন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ আর সাতকানিয়া উপজেলার গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদরাসা এ দুটি কেন্দ্রে সকাল ১০ টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উভয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা সমাপ্তি হয়। পরীক্ষা কেন্দ্রে ক্লাবের সভাপতি আবরার হোছাইন সাইদী ও প্রধান উপদেষ্টা আনিসুর রহমান,রিদুওয়ানুল হকসহ অসংখ্য দায়িত্বশীল, সদস্য ও আমন্ত্রিত মেহমানগণ কেন্দ্র পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন।