• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় ভেজাল ও কম পরিমাপে পণ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা কবিতাঃ তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান গোয়াইনঘাটে নিষিদ্ধ জাল দিয়ে দেশীয় মাছ নিধনে উপজেলা প্রশাসন’র অভিযান: পুড়িয়ে ধ্বংস বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার কমিটি গঠনঃ মাসুম সভাপতি – জিল্লুর সাঃ সম্পাদক গোয়াইনঘাট পশ্চিম আলীরগাঁও ইউপি: প্যানেল দ্বন্দ্বে থমকে আছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম, ভোগান্তিতে হাজার হাজার মানুষ ডোমারে নিজ ঘর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে বোর্ড পুনর্গঠনের দাবি ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকে গণসংবর্ধনা ও আনন্দ মিছিল

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার:

বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং কে মনোনীত করায় প্রধানমন্ত্রী
তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বান্দরবানে বিশাল আনন্দ মিছিল ও নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিংকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বান্দরবান জেলা বিএনপি।
২৩ আগষ্ট বিকালে বান্দরবান জেলা স্টেডিয়াম থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

পরে জেলা বিএনপির আয়োজনে মুক্তমঞ্চে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিংকে ফুলেল শুভেচ্ছা জানান বান্দরবান জেলা সদরসহ সাতটি উপজেলা থেকে আগত বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা প্রথমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিংকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। এরপর নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য চনুমং, লুসাই মং, জসিম উদ্দীন তুষারসহ অন্যান্য সদস্য এবং দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় চেয়ারম্যান মাম্যাচিংকে বরণ করে নেন।

প্রসঙ্গত, মাম্যাচিংকে চেয়ারম্যান করে আরও ১৪ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে গত ২০ আগস্ট বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঙ্গল চন্দ্র পালের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পরিষদ পুনর্গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd