• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাতকানিয়ার প্রভাবশালী আরেফাগং এর ৩ ভাড়াটিয়া সন্ত্রাসী কারাগারে, মা-মেয়ে পলাতক চট্টগ্রাম জেলা পুলিশের ১ম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ‘গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ —আল্লামা মামুনুল হক আধুনিক ও জবাবদিহিতামূলক রাণীশংকৈল উপজেলা পরিষদ গড়ার প্রত্যয়ে সোহরাব আলী সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে বইছে নির্বাচনের হাওয়া, মুখোমুখি প্রার্থী আব্দুল রশিদ পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ডিমলার কৃষকদের অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জগন্নাথপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সিংগাইরে গোল্ডকাপের ট্রফি উম্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ৭ দফা দাবি আদায়ে নওগাঁয় দলিল লেখকদের সমাবেশ

বিশ্বকাপের ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবকের মৃত্যু, আর্জেন্টিনা সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ

Reporter Name / ৭৬ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী

বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর শেষ ষোলোতে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচকে কেন্দ্র করে কুমিল্লায় সংঘর্ষের ঘটনায় এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম (৩২) নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, তিনি মিশর জাতীয় ফুটবল দলের সমর্থক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ম্যাচ চলাকালে শরিফুল ইসলাম আর্জেন্টিনা দলকে নিয়ে ট্রল করেন। ম্যাচ শেষে এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন আর্জেন্টিনা সমর্থকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি লাথি ও মারধর করা হয়। এতে তার নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়রা দ্রুত তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে।”
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd