পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ২২টি সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রিপন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ওবায়দুল হকসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।