• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আধুনগর বাজারের শাসক নয়, সেবক হতে চাই -সভাপতি পদপ্রার্থী রাসেল চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সিংগাইরে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি, ১৪ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হিন্দু ধর্মলম্বীদের শারদীয় দূর্গা পূজা পালনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৭০ কিলোমিটার পাড়ি দিয়ে চিকিৎসা নেয় পাহাড়বাসী, ভালো নেই সীমান্তের মানুষ বামুনিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত আদিতমারীতে বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক শিক্ষার্থীসহ আহত-৯ ​শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা: বিএনপির তদারকি কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী (এসআই) মো. জিয়াউর রহমান

বিশ্বনাথে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বিশ্বনাথ প্রতিনিধি:
ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের বিশ্বনাথে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভা, র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়। এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সদস্যরা অগ্নিকান্ড ও দূর্যোগে প্রতিরোধ এবং উদ্ধারকাজের উপর সচেতনতামূলক মহড়া দেন।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাশের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সিহাব বিন আমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস শহিদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমী সুপারভাইজার আব্দুল হামিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অঞ্জন কুমার দাস, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, বিয়্যাম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মনি কাঞ্চন চৌধুরী।
সভায় বক্তারা বলেন, এই দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হলো দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং জনগণকে সচেতন করা। দুর্যোগ ঝুঁকি হ্রাসে সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে বড় ক্ষতি রোধ করতে। দুর্যোগের প্রধান দুটি দিক হলো প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দুর্যোগ। এই সব দুর্যোগ মোকাবেলায় আমাদের পূর্বে থেকে প্রস্তুতি নিতে হবে। দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি ভালো হলে দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd