• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মাদকাসক্ত মাহিদুলের লাশ পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

বিশ্বনাথে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name / ৬৭৯ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

মোঃ আব্দুল্লাহ, বিশ্বনাথ উপজেলা প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে আরমান হোসেন নামের ৪বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৪ঠা জুন) বিকাল ২টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের নুর উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে মায়ের সামনেই বাড়ির উঠোনে খেলা করছিলো শিশু আরমান। এক পর্যায়ে তাকে খেলতে রেখে রান্নাঘরে যান মা তাহমিনা বেগম। রান্নাঘরের কাজ শেষে উঠোনে তাকে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তাদের প্রতিবেশীর বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। এসময় দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই অনিক বড়–য়া বলেন, ভিকটিমের নিথর দেহ আমরা পরখ করেছি। কথা হয়েছে ডাক্তারের সাথে। প্রাথমকি ভাবে পানিতে ডুবে মারা যাবার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে পরিবারের কারো উপর কোন সন্দেহ না থাকায়, লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd