• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
  • [gtranslate]

বিশ্বনাথে সাংবাদিকদের সম্মানে মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলামের ইফতার মাহফিল

Reporter Name / ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ তাজুল ইসলামের উদ্যোগে ‘ইফতার ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে বিশ্বনাথ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপ দিতেই আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হচ্ছেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক, ব্রাডফোর্ড যুবদলের সাবেক সভাপতি, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও ওল্ডহ্যাম বিশ্বনাথ সোসাইটি ইউকের সভাপতি শাহ তাজুল ইসলাম। এজন্য ভিডিও কলের মাধ্যমে দেওয়া বক্তব্যে সাংবাদিকদের সার্বিক সহযোগী কামনা করেছেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ তাজুল ইসলাম।
বুধবার (১৮ মার্চ) বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজারস্থ একটি রেষ্টুরেস্টে অনুষ্ঠিত ‘দোয়া ও ইফতার মাহফিল’ মোনাজাত পরিচালনা করেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ।
ইফতার মাহফিলে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ সভাপতি রুহেল উদ্দিন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকি, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ সাহেদ, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নূর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ জামাল মিয়া, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুস ছালাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, শিক্ষানবিস মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়া, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য মোশাহিদ আলী, আফজল হোসেন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য আব্দুল্লাহ, হাবিবুর রহমান হাবিব।
এসময় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌরসভার সহ স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মনসুর আহমদ, বিএনপি নেতা সুহেল আহমদ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমাম উদ্দিন, বিশ্বনাথে পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক, এম এ গণি, পৌরসভার ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল আহমদ, সদস্য সচিব আব্দুস ছালাম, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রূপা মিয়া, সদস্য সচিব সাইফুল ইসলাম, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাকিব আহমদ, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাহাব উদ্দিন, ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, পৌর ছাত্রদল নেতা ফয়ছল আহমদ, শফিক তুহিন, ওলিউর রহমান, আফরোজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd