ডেস্ক রিপোর্ট:
বিলেতে সিলেটের বিশ্বনাথ উপজেলার সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত চেয়ারপার্সন গুলজার খান স্বদেশে আগমন উপলক্ষে বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ নবনির্বাচিত চেয়ারপার্সন গুলজার খানকে অভিনন্দন জানান এবং তাঁর দায়িত্ব পালনকালীন সময়ে বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি বিশ্বনাথের শিক্ষার উন্নয়নে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নব-নির্বাচিত বোর্ড অফ ম্যানেজমেন্ট শিক্ষার উন্নয়নে সময়োপযোগী কার্যক্রম বাস্তবায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহিদুর রহমান, সদস্য আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, মাজহারুল ইসলাম সাব্বির, শিক্ষানবিশ সদস্য মোস্তাক আহমদ মোস্তাফা ও মোঃ জাহান মিয়া।