• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
৭ দফা দাবি আদায়ে নওগাঁয় দলিল লেখকদের সমাবেশ যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা লোহাগাড়ায় স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ক্লাব কতৃক বইপাঠ ও হিস্ট্রি অলিম্পিয়াড-২৬ পরীক্ষা অনুষ্ঠিত আপন ভাইয়ের প্রতারণায় বাড়িছাড়া, রাস্তায় পড়ে ছিলেন অসুস্থ মহিদুল পাঁচবিবিতে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিস্থাপন উপলক্ষে দোয়া মাহফিল নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ অংহ্লা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন নবনিযুক্ত থানচির শিক্ষা অফিসার গোয়াইনঘাটে ইউএনওর নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কবিতা: রুখে দাঁড়াও নারী জাতি কবিতাঃ দেবী দুর্গার আগমন

বিশ্বম্ভরপুরে আবুল মুনসুর শওকত এর মোটর সাইকেল শো- ডাউন লিফলেট বিতরণ

Reporter Name / ৪৬৭ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

 

একে মিলন সুনামগঞ্জ থেকে:
বিশ্বম্ভরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির লিফলেট বিতরণ ও পথসভা করেছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি এবং সুনামগঞ্জ সদর বিশ্বম্ভরপুর ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল মুনসুর শওকত ।

রবিবার দুপুরে উপজেলার মথুর কান্দি,পলাশ বাজারসহ বিভিন্ন হাটবাজারের পয়েন্টে এ সময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

মোটর সাইকেল শোভাযাত্রা সহ লিফলেট বিতরণকালে সুনামগঞ্জ ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী আবুল মুনসুর শওকত বলেন, গত ১৬ বছর ধরে একটি জালিম সরকারের অধীনে দেশের মানুষ নিষ্পেষিত হয়েছে। এই সময়ে মানুষ ভোটাধিকার হারিয়েছে, আইন ও সুশাসনের সঠিক বিচার থেকে বঞ্চিত হয়েছে এবং মৌলিক অধিকার থেকে হয়েছে বঞ্চিত। হাজার হাজার মামলা হামলার শিকার হয়ে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল।পাশাপাশি নিজেও মামলা হামলার শিকার হয়েছি। যৌবনের বেশির ভাগ সময় দলের
জন্য নিরলস ভাবে কাজ করেছি।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশের জন্য একটি সুন্দর পরিকল্পনা তুলে ধরা হয়েছে। আমরা সেই বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, কারণ আমরা বিশ্বাস করি, এই কর্মসূচি বাস্তবায়নই পারে দেশকে এগিয়ে নিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd