• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]

বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক গোয়াইনঘাটে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২২৭ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপির আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে প্রতিবন্ধীদের প্রতি আমাদের আচরণ ও দৃষ্টিভঙ্গি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩ ডিসেম্বর উপজেলা পরিষদ হল রুমে সমাজ সেবা কর্মকর্তা আবু কাওসারের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপি র জুনিয়র প্রোগ্রাম অফিসার তাসনিম সুলতানার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি র বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন,বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রয়োজন বিশেষ শিক্ষা ব্যবস্থা। এসময় তিনি ওয়ার্ল্ড ভিশনের ভালো কাজের প্রশংসা ও করেন।

আরোও বক্তব্যে রাখেন ওয়ার্ল্ড ভিশনের সিলেট এপিসিও এর সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক, গোয়াইনঘাট এপির এপি ম্যানেজার শেলী তেরেজা কস্তা,গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, পশ্চিম আলীরগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলীম উদ্দিন সিলেট এপিসিও এর টেকনিক্যাল স্পেশালিষ্ট মোহাম্মদ ওহিদুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd