• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

“বীর রেমিট্যান্স যোদ্ধা” আলহাজ্ব মুর্শেদুল ইসলামকে সংবর্ধনা দিল সোনালী লাইফ

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
সৌদি আরবের মক্কার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সম্মানিত ভিআইপি গ্রাহক আলহাজ্ব মুর্শেদুল ইসলামকে “বীর রেমিট্যান্স যোদ্ধা” হিসেবে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লোহাগাড়া মেট্রো।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) দুপুর ১টায় লোহাগাড়া বটতলীর হালাল ডাইন রেস্টুরেন্টের ভিআইপি হল রুমে সম্মাননা স্মারক প্রদান করেন লোহাগাড়া মেট্রোর ম্যানেজার মোহাম্মদ রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া ভবন মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও ভিআইপি গ্রাহক আলহাজ্ব আবুল হাশেম, মাস্টার মোহাম্মদ ইউনুছ টাওয়ারের স্বত্বাধিকারী ও ভিআইপি গ্রাহক আলহাজ্ব আবু বক্কর, শাহ আমানত টাওয়ারের স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল মালেক, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এম এ আজিজ টাওয়ারের স্বত্বাধিকারী এম এ আজিজ, ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ডের সিইও ও সোনালী লাইফের এফএ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন উদ্দিন, লোহাগাড়া মা ও শিশু হাসপাতালের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাহাব উদ্দিন, ইউএম মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও আব্বাস টাওয়ারের স্বত্বাধিকারী ও সোনালীর এফএ মোহাম্মদ আব্বাস উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন আম্মাজান ফার্নিচারের চেয়ারম্যান মোহাম্মদ এরফান, ইকরা আব্দুল জাব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ভূঁইয়া সুমন, ইলিয়াস টাওয়ারের স্বত্বাধিকারী মোহাম্মদ ইলিয়াস, ফারুক টাওয়ারের স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুক, মদিনা টাওয়ারের স্বত্বাধিকারী মোহাম্মদ সেলিম, জাহাঙ্গীর টাওয়ারের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সামরাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের চেয়ারম্যান মোহাম্মদ আবু ছিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিন ও মোহাম্মদ রাসেল।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সৌদি প্রবাসী আলহাজ্ব মুর্শেদুল ইসলাম বলেন, আমাকে বীর রেমিট্যান্স যোদ্ধা হিসেবে সম্মানিত করায় সোনালী লাইফ লোহাগাড়া শাখা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সোনালী লাইফের সার্বিক কার্যক্রমে আমি সন্তুষ্ট এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd