• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
থানচি-তিন্দুমুখ সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা বুড়িমারীতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ফুটবল টুর্নামেন্টঃ চ্যাম্পিয়ন জিরোপয়েন্ট স্পোর্টিং ক্লাব লালমনিরহাটের হাতীবান্ধায় জিআর চাল ও উপহার সামগ্রী বিতরণ সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানে গুরুত্ব রাণীশংকৈলে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, রহস্য উদঘাটনে পুলিশের অভিযান শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার লালমনিরহাটে মাটির নিচে বিশেষ কৌশলে পুঁতে রাখা মাদক উদ্ধার, গ্রেপ্তার ২ ধামইরহাটে ৩১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ সাময়িক বরখাস্ত হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ৬১ পূজা মন্ডবে বিজিবি মোতায়েন

রাণীশংকৈলে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, রহস্য উদঘাটনে পুলিশের অভিযান

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারই সাতঘরিয়া এলাকায় ধানক্ষেত থেকে জ্যোতিষ চন্দ্র রায় (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) স্থানীয়রা আলী ইটভাটার উত্তর পাশে কৃষিজমির কাছে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

নিহত জ্যোতিষ চন্দ্র রায় পাশের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন চন্দ্রের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে কৃষিজমির পাশে লাশটি পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। পরে খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

তবে কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ মোঃ আমানুল্লাহ আল বারী বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

এদিকে ঠাকুরগাঁও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান বলেন, রাণীশংকৈল থানা পুলিশ এখনো অভিযানে রয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে মূল রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।”

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করছে এ ঘটনার রহস্য উদ্‌ঘাটন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd