লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সনাতনী হিন্দু ধর্মালম্বীদের মাঝে সরকারের বরাদ্দকৃত জিআর চাল,উপহার সামগ্রী বিতরণ করেন লালমনিরহাট -১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।
১৬ অক্টোবর দুপুরে উপজেলা চত্বরে এমপি সরকারের বরাদ্দ কৃত জিআর চাল, শাড়ি কাপর ও ব্যক্তিগত ভাবে চাল ও ডাল উপজেলার ৭৩ টি মন্দিরে বিতরণ করেন। এসময় হাতীবান্ধা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল আহমেদ,হিন্দু, বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দে,পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের, সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি বর্তমান সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান এবারে মন্দিরে বরাদ্দ বেশির দেয়ায় এবং পরবর্তীতে আবারও বরাদ্দ প্রদানের আশ্বাস দেন।