• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

 

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও দুঃস্থ অসহায়ের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে লোহাগাড়া উপজেলা বটতলী মোটর স্টেশনে দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, এ সময় মহান আল্লাহর কাছে তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুস ছোবহান।

এসময় অনুষ্টানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুবদল নেতা মো:জহিরুল ইসলাম, লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইমুল ইসলাম সিয়াম, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সি:যুগ্ম আহবায়ক হেলাল, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য মো:দিদারুল আলম, যুবদল নেতা মো: সেলিম উদ্দীন, মো:আবু হেনা, গিয়াস উদ্দিন, মো:ফয়সাল, মো:তৌহিদ, সাইফুল ইসলাম, মো:আরমান মাহমুদ, মো:এহেছান ও মো: সাইমুন সহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে কয়েক শতাধিক রিকশা চালক, ভ্যান চালক, গাড়ি চালক এবং পথচারীকে খাবার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd