মোঃ উজ্জ্বল মাতুব্বর, বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর গুলি চালানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভাঙ্গা ঈদগাঁ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইনক্লাব মঞ্চের সামনে এসে শেষ হয়।
মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা হামলার তীব্র নিন্দা জানান এবং ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেন। বক্তারা বলেন, ওসমান হাদীর ওপর গুলি চালানোর ঘটনা স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর চরম আঘাত। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।