• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪

ভাঙ্গায় কুমার নদীতে অস্ত্রের মহড়ায় অভিযানে যুবক আটক

Reporter Name / ১৭৩ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ জহির মাতুব্বর,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যৌথ বাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে সাইমন শরীফ(২৬) নামে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) রাত ১টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা ৪৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ভাঙ্গার কুমার নদীতে কিছু কিশোর ও যুবক স্পিডবোট যোগে প্রবেশ করে দেশীয় ধারালো অস্ত্র-রামদা ও চায়নিজ কুড়াল প্রদর্শন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে।ওই ঘটনার প্রেক্ষিতে মেজর সোহেল নেতৃত্বাধীন ১৫ আর ই ব্যাটালিয়নের একটি দল স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নামে।
অভিযানকালে গোয়ালডাঙ্গি গ্রামের বেলাল শরীফের ছেলে সাইমন শরীফকে আটক করা হয়।
তার কাছ থেকে একটি বড় রামদা,একটি বড় ছুরি ও ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত এক রোল ফয়েল কাগজ উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটককৃত সাইমন শরীফকে ভোর ৪টায় ভাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

#ভাঙ্গা_থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে এক কিশোর গ্যাং আটক করা হয়েছে এবং মামলা রুজুর করা হয়েছে।পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd