• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪

ভাঙ্গায় নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

Reporter Name / ৫৩৯ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

 

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের তিনদিন পর তারই বাড়ির সামনে একটি পরিত্যক্ত ছাপরার ভিতর থেকে পিয়াস শেখ (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পিয়াস ভাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড দাড়িয়ার মাঠ এলাকার ফেরদৌস শেখের ছেলে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দাড়িয়ার মাঠ এলাকায় ফেরদৌস শেখের বাড়ির সামনের একটি পরিত্যক্ত ছাপরার ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন পিয়াস শেখ। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাননি। অবশেষে তিনদিন পর নিজ বাড়ির সামনেই ছাপরার ভিতর থেকে তার মরদেহ উদ্ধার হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, “গতকাল রাতে পিয়াস শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে সুরতাহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd