• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]

মহান বিজয় দিবস উপলক্ষে বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখা বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

Reporter Name / ১৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ প্রতিনিধি:

আজ ৫৪তম মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকাল ৮:৩০ ঘটিকায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সকল সাংবাদিক সদস্যদের উপস্থিতিতে পুষ্প স্হপক অর্পণ করা হয়েছে।

স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের মহান বিজয় দিবস উৎযাপিত হয় আজ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন আজ। একাত্তরের বীরদের আত্মত্যাগে এই দিনেই অর্জিত হয় মহান স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয়। ঢাকার রেসকোর্স ময়দানে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী আনুষ্ঠানিক আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্বমানচিত্রে স্থান করে নেয় একটি স্বাধীনরাষ্ট্র এবং তার সার্বভৌমত্ব,একটি লাল-সবুজের পতাকা।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদে প্রতি শ্রদ্ধা জানিয়ে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গনে স্মৃতিস্তম্ভে পুষ্প স্হপক অর্পণ করেন। এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সকল সাংবাদিক সদস্যরা উপস্থিত ছিলেন।
পুষ্প স্হপক অর্পণ শেষে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৬ই ডিসেম্বরের সাথে মিশে আছে রক্তে লেখা এক সাহসী জাতির অবিস্মরণীয় ইতিহাস। বিজয় দিবসের এক পিঠে সীমাহীন আনন্দ, অপরপিঠে একাত্তরের ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ে স্বজন হারানোর বেদনা। বাঙালি জাতির কাছে ১৬ই ডিসেম্বর অবিস্মরণীয় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd