• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ ২০২৫ সালে সাবেক এমপির নামে নাম ফলক স্থাপন চুরির ঘটনার মূল রহস্য উন্মোচন: আজমল হোসেন লিটনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ উল্লাপাড়া মডেল থানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন নওগাঁয় মানাপের নাট্য প্রদর্শনী সিলেটের বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে চাল বিতরণ হ্যাক্সাস এডুকেশন সিলেটের বিশ্বনাথ ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন চিলমারী-রৌমারী-কোদালকাটি, নদীপাড়ের মানুষের আহাজারি- প্রতিমন্ত্রীর আশ্বাস একটি কলেজ তৈরি করা মহৎ উদ্যোগ- অধ্যাপিকা মাহফুজা হান্নান

মাদকমুক্ত ও আধুনিক পূর্বধলা সদর ইউনিয়ন গড়ার অঙ্গীকার সাখাওয়াত হোসেন খাঁন পলাশের

Reporter Name / ৪৫ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

​হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার আসন্ন ৬নং পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনগণের প্রবল ভালোবাসার টানে ও দাবির মুখে প্রার্থী হতে যাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ঠিকাদার আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেন খাঁন পলাশ।
​এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তরুণ থেকে প্রবীণ—সর্বস্তরের জনগণের কাছে ইতিমধ্যেই তাঁর সামাজিক অবদান ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। নতুন প্রজন্মের ভোটারদের কণ্ঠে আজ প্রতিধ্বনিত হচ্ছে একটাই স্লোগান—”নতুনদের প্রথম ভোট, পলাশ ভাইয়ের পক্ষে হোক!”
​জনগণের খেদমতে আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেন খাঁন পলাশের ঘোষিত নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতিগুলো হলো:

​১. স্মার্ট ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ
​৬নং পূর্বধলা সদর ইউনিয়নকে শতভাগ ডিজিটাল, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও মাদকমুক্ত একটি মডেল ‘স্মার্ট ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলা হবে।
​ইউপি কার্যালয়ের সকল সেবা সহজীকরণ ও ডিজিটাল সেন্টারের মাধ্যমে দ্রুততম সময়ে নাগরিক সেবা প্রদান নিশ্চিত করা হবে।

​২. সুষম বাজেট, সরকারি সাহায্য ও সততা
​সরকারি সকল উন্নয়ন বরাদ্দ ও অনুদান সমতার ভিত্তিতে ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যদের (মেম্বার) মাঝে সুষমভাবে বণ্টন করা হবে, যাতে কোনো এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত না হয়।
বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ যেকোনো সরকারি সুবিধা পেতে কাউকে এক টাকাও দিতে হবে না। এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে।
​ওয়ারিশান সনদ, জন্ম নিবন্ধন বা অন্য যেকোনো দাপ্তরিক সনদের জন্য অতিরিক্ত কোনো ফি নেওয়া হবে না।

​৩. পানিনিষ্কাশন ও অবকাঠামোগত উন্নয়ন
​পুরো ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে, যেন বর্ষাকালে কোনো মহল্লায় জলবদ্ধতার সৃষ্টি না হয়।
​কাঁচা রাস্তাগুলো পর্যায়ক্রমে পাকা করা এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করা হবে।
​৪. পথশিশুদের শিক্ষা, সুরক্ষা ও মানবাধিকার
সুবিধাবঞ্চিত ও পথশিশুদের বিনামূল্যে পড়ালেখার সুব্যবস্থা নিশ্চিত করা হবে।

একটি নিরাপদ ও মাদকমুক্ত ‘শিশু সুরক্ষা বলয়’ গড়ে তোলা হবে, যেখানে প্রতিটি শিশুর মৌলিক অধিকার সংরক্ষিত থাকবে।
​৫. কর্মসংস্থান, যুব উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ
​ইউনিয়নের বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে ফ্রিল্যান্সিং, কারিগরি ও বিভিন্ন আয়বর্ধক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

​যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার সুযোগ সম্প্রসারণ করা হবে। বিশেষ করে মাদকের বিস্তার রোধে ইউনিয়নের প্রতিটি ক্লাবে প্রয়োজনীয় খেলাধুলার সামগ্রী প্রদানের ব্যবস্থা করা হবে এবং নিয়মিত স্পোর্টস টুর্নামেন্টের আয়োজন করা হবে।
​৬. প্রবীণ, নারী ও সামাজিক সুরক্ষা
​ইউনিয়নের অসচ্ছল প্রবীণ নাগরিকদের চিকিৎসার সহায়তায় বিশেষ ফান্ড গঠন করা হবে।
​নারী উদ্যোক্তা তৈরি ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানে সেলাই মেশিনসহ প্রয়োজনীয় উপকরণ সহায়তা প্রদান করা হবে।

​ভোটারদের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান
ইউনিয়নের ​প্রতিটি পাড়া-মহল্লায় এখন একটাই আলোচনা—সমাজসেবক আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেন খাঁন পলাশ বিজয়ী হলে পূর্বধলা সদর ইউনিয়নে পরিবর্তনের নতুন হাওয়া বইবে। শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং একটি সমৃদ্ধ ইউনিয়ন পরিষদ গঠনে আসন্ন নির্বাচনে সকল স্তরের জনগণের সার্বিক সহযোগিতা, দোয়া ও মূল্যবান রায় প্রত্যাশা করে। আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেন খাঁন পলাশকে জয়যুক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd