• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের জার্সি উন্মোচন যুক্তরাজ্যে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটি গঠনের উদ্যোগ বামুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সার ডিলার, সাইনবোর্ডে গোমনাতীর ঠিকানা! সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির একাংশের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টি খাদ্য প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে চুকবল প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগে শিক্ষার্থীদের মাসিক আড্ডা ও পুরস্কার বিতরণ পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

মাদক সেবন দেখে ফেলা নয়, টাকা ও স্বর্ণের লোভেই রংপুরে গণপতি পরিবারের ৪ সদস্যকে খুন

Reporter Name / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

জেসমিন আক্তার মনি, জেলা প্রতিনিধি, রংপুর:

মাদক সেবন দেখে ফেলা নয়, বরং অবসরকালীন টাকা ও স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যেই রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়েছিল। দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার মুহা. মাহবুবুর রশীদ।

পুলিশ কমিশনার জানান, নগরীর মাছুয়াপাড়ার বাসিন্দা গণপতি চক্রবর্তীর কাছে অবসরে যাওয়ার ২০ লাখ টাকা এবং তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীর কাছে বিপুল পরিমাণ স্বর্ণের গহনা রয়েছে — এমন ধারণা ছিল প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের। সেই টাকা ও স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যেই গত ২১ আগস্ট ভোরে তারা ওই বাড়িতে প্রবেশ করে। চুরি করতে গিয়ে বাধাপ্রাপ্ত হলে গামছা ও শারীরিক শক্তি প্রয়োগ করে একে একে পরিবারের চার সদস্যকে হত্যা করে বাড়িতে থাকা টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, লুট করা টাকা দিয়ে সিদ্ধার্থ পরিবারসহ ভারতে চলে যাওয়ার এবং মুগ্ধ দাস গরুর খামার করার পরিকল্পনা করেছিল।

তদন্ত ও চার্জশিট প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, অর্ধশতাধিক সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও সার্বিক তদন্ত শেষে এ হত্যাকাণ্ডে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। চুরি ও দলবদ্ধভাবে হত্যাকাণ্ডসহ তিনটি ধারায় তাদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে ৫৩ জনকে সাক্ষী করা হয়েছে এবং ৬৬টি আলামত আদালতে জমা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল হোসেন, নরেশ চাকমা ও গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd