• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

মৈত্রী মিশনের বই ও বিজ্ঞানমেলায় শিক্ষা গৌরব সম্মাননা পেলেন মফিজুল ইসলাম

Reporter Name / ১১২ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

 

এম এম ইসলাম, বসিরহাট, ভারত থেকে:

বসিরহাটের কাঁকড়া–মির্জানগরে মৈত্রী মডেল মিশন ও মুকুল শিশু একাডেমির যৌথ উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো বই ও বিজ্ঞানমেলা। কোয়ালিটি এডুকেশন, বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ গঠনের লক্ষ্য নিয়ে আয়োজিত এই মেলায় শিশুদের বিজ্ঞান প্রদর্শনী, মডেল ও বই-পুস্তকের সমাহার দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেড়াচাঁপা শহীদুল্লা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. নারায়ণ চন্দ্র দাস, মালতিপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শাহনওয়াজ আলম, সীরাত সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান, হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমির সুপারেনটেনডেন্ট মুফাসসির হোসেন এবং শিক্ষক-সাংবাদিক মহম্মদ মফিজুল ইসলাম। এদিন শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিক্ষক মহম্মদ মফিজুল ইসলামকে ‘শিক্ষা গৌরব সম্মান’-এ ভূষিত করা হয়। পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষিকা নাফিসা শামীম ও সম্পাদক আলী হোসেন মণ্ডল।

বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলে এমন উদ্যোগ শিক্ষার পরিবেশকে সমৃদ্ধ করবে এবং শিশুদের বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ বাড়াবে। মিশনের প্রতিষ্ঠাতা আলী আহমেদ ও প্রধান শিক্ষিকা নাফিসা শামীমের তত্ত্বাবধানে আয়োজিত মেলায় সঞ্চালনার দায়িত্ব সামলান রুকসা আক্তার।

স্থানীয় মহলে মৈত্রী মিশনের এই উদ্যোগকে ভবিষ্যৎ শিক্ষাপ্রয়াসের এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd