• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’ ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন কটিয়াদীতে তিতাস গ্যাসের চোরাই লিকেজ পাইপ, সফল ভাবে মেরামত এবং অবৈধ চুনের কারখানার জমিদাতা দুইজন গ্রেফতার “পাচায় ঘা মাথায় মলম” প্রেক্ষিত রোহিঙ্গা প্রত্যাবাসন নেত্রকোণায় ২০ আগস্ট শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা, প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথে ফেইক ফেসবুক একাউন্টে কুৎসা রটনার অভিযোগে থানায় জিডি বিশ্বনাথে‘১১ দলীয় ঐক্য উপজেলা ও পৌরসভা’র উদ্যোগে আয়োজিত গণমিছিল গাজীপুরে অপরাধ দমনে কঠোর জিএমপি: অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেনের দক্ষ নেতৃত্বে দৃশ্যমান অগ্রগতি রংপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ওয়েম্যানের মৃত্যু

রংপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ওয়েম্যানের মৃত্যু

Reporter Name / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

জেসমিন আক্তার মনি, রংপুর

রংপুরের পীরগাছায় ট্রেনে কাটা পড়ে বিটুল মিয়া (৩৯) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা দোলনচাঁপা ট্রনটি পীরগাছায় বিরতি দিয়ে সান্তাহার মুখে যাওয়ার পথে স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত বিটুল মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা গ্রামের আহম আলীর ছেলে। তিনি রেল বিভাগের ওয়েম্যান পদে চাকরি করতেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া (জিআরপি) রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হাসান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা দোলনচাঁপা ট্রনটি পীরগাছায় বিরতি শেষে সান্তাহার মুখে যাওয়ার পথে চলন্ত ট্রেনের চড়তে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃত বিটুল মিয়া বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।
বোনারপাড়া (জিআরপি) রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হাসান বলেন, মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd