• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় ভেজাল ও কম পরিমাপে পণ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা কবিতাঃ তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান গোয়াইনঘাটে নিষিদ্ধ জাল দিয়ে দেশীয় মাছ নিধনে উপজেলা প্রশাসন’র অভিযান: পুড়িয়ে ধ্বংস বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার কমিটি গঠনঃ মাসুম সভাপতি – জিল্লুর সাঃ সম্পাদক গোয়াইনঘাট পশ্চিম আলীরগাঁও ইউপি: প্যানেল দ্বন্দ্বে থমকে আছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম, ভোগান্তিতে হাজার হাজার মানুষ ডোমারে নিজ ঘর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে বোর্ড পুনর্গঠনের দাবি ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাউজান থানা পুলিশের অভিযানে মন্দির থেকে চোরাইকৃত স্বর্ণালংকার ও রৌপ্য উদ্ধার গ্রেফতার-১

Reporter Name / ৪০ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের রাউজান উপজেলায় পারিবারিক একটি মন্দির থেকে চোরাইকৃত ২ ভরি ১ আনা ওজনের স্বর্ণালংকার এবং ৪ ভরি ওজনের রৌপ্য উদ্ধার করেছে রাউজান থানা পুলিশ। এ ঘটনায় জড়িত মুশফিকুর রহমান সিয়াম (১৮) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
২২ই আগষ্ট দুপুরে রাউজান উপজেলার চিকদাইর এলাকায় রাউজান টেকনিক্যাল স্কুলের উত্তর পাশে অবস্থিত মনসা মন্দির (পারিবারিক মন্দির) থেকে মনসা দেবীর পরিহিত বিভিন্ন স্বর্ণালংকার ও রৌপ্য চুরি হয়। চুরি যাওয়া স্বর্ণালংকারের মোট ওজন ছিল ০২ ভরি ০৮ আনা, যার আনুমানিক মূল্য ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা এবং রৌপ্যের মোট ওজন ০৪ ভরি, যার আনুমানিক মূল্য ১৫,০০০/- (পনের হাজার) টাকা।

ঘটনার সংবাদ পেয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম চোরাইকৃত মালামাল দ্রুত উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনতে রাউজান থানার অফিসার ইনচার্জকে তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপারের নির্দেশনায় এবং রাউজান থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আমিন, এসআই (নিরস্ত্র) মোঃ জান্নাতুন নাঈম রাজন এবং এএসআই (নিরস্ত্র) মোঃ রবিউল আলমের সমন্বয়ে পুলিশের বিশেষ আভিযানিক দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করেন।
পুলিশের দ্রুত ও সমন্বিত তৎপরতা, গোয়েন্দা তথ্য এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িত মুশফিকুর রহমান সিয়াম (১৮)-কে শনাক্ত করা হয়। পরের দিন ২৩ আগষ্ট সকাল ৯টায় রাউজান উপজেলার ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ কাগতিয়া এলাকার মীর কাশেমের নতুন বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার বসতঘরের শয়নকক্ষে থাকা স্টিলের আলমিরা থেকে চোরাইকৃত ০১ জোড়া কানের দুল, ০১টি মাথার টিকলী, ০১টি লকেট ও ০২টি বেলপাতাসহ মোট ০২ ভরি ০১ আনা ওজনের স্বর্ণালংকার এবং ০১টি গলার চেইন ও ০১ জোড়া নুপুরসহ ০৪ ভরি ওজনের রৌপ্য উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি কয়েক দিন ধরে উক্ত মন্দিরে যাতায়াত করত এবং পূজা-অর্চনা ও মোমবাতি প্রজ্জ্বলনের সময় মন্দিরের ভেতরের পরিবেশ সম্পর্কে ধারণা নেয়। পরবর্তীতে পূর্বপরিকল্পিতভাবে ঘটনার দিন সুযোগ বুঝে সকলের অগোচরে মন্দির থেকে স্বর্ণালংকার ও রৌপ্য চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় মন্দিরের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব আশুতোষ সিংহ-এর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে রাউজান থানায় মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd