• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আরপিএমপি হারাগাছ থানার অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ডিমলায় মায়ের উপর অভিমানে বিষপানে স্কুলছাত্রের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে (এসআরবি)’র অভিযানে বিদেশি মদসহ গ্রেপ্তার-১ পূর্বধলায় মাদকের বিরুদ্ধে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য সরাইলের মলাইশে সম্প্রীতির আবহে বিজয় দশমী ও প্রতিমা বিসর্জন সম্পন্ন বীর রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ বেলাল উদ্দিন রাকিবকে সংবর্ধিত করল সোনালী লাইফ

রাণীশংকৈল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান, ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৮

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোদাদাদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আলমগীর রহমানের তত্ত্বাবধানে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) রাতে রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে রাণীশংকৈল থানার সেকেন্ড অফিসার এসআই রহমাতুল্লাহ রনি, এএসআই সামিউল ইসলাম, এএসআই মিজানুল ইসলাম সজীব ও এএসআই ফারুক হোসেনসহ পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন।

রাণীশংকৈল থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল পৌরসভার কলেজপাড়া মন্দির এলাকায় অবস্থানকালে পুলিশ জানতে পারে, উপজেলার ৩ নম্বর হোসেনগাঁও ইউনিয়নের রায়পুর গ্রামডাঙ্গী এলাকায় একটি বাড়িতে মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে রাত ৯টা ১৫ মিনিটের দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মৌসুমী জামান তুষার (৩০), মো. মনিরুজ্জামান তুহিন (৩৫) ও মো. ফাহিম হক (১৯)। তাঁদের কাছ থেকে ১৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ১১ হাজার টাকা এবং একটি রেনো ব্র্যান্ডের স্মার্টফোন উদ্ধার করা হয়। এ ছাড়া একজনের কাছ থেকে দুই লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

রাণীশংকৈল থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৌসুমী জামান তুষার হরিপুর উপজেলার ৬ নম্বর ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া দিলগাঁও গ্রামের মো. সাদ্দামের কাছ থেকে মাদকদ্রব্য কেনার কথা জানান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে রাত ১০টা ১৫ মিনিটের দিকে পুলিশ হরিপুরের উদ্দেশে রওনা হয়। রাত ১০টা ৩৫ মিনিটের দিকে সাদ্দামের বাড়িতে পৌঁছে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করা হয়।

দ্বিতীয় অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাদ্দাম (৩৭), মো. মাইনুদ্দিন বিশ্বাস ওরফে ছোটন (২৮), মো. তমিরুল ইসলাম (৩৪), মো. রাকিবুল ইসলাম রানা (১৯) ও মো. আশরাফ (৩০)।

রাণীশংকৈল থানা পুলিশ জানায়, তাঁদের কাছ থেকে ১১৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ১ হাজার ৫০ টাকা এবং একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

দুই অভিযানে সর্বমোট ১১৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুই লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ছাড়া নগদ ১২ হাজার ৫০ টাকা, একটি রেনো ব্র্যান্ডের স্মার্টফোন এবং একটি সিম্ফনি বাটন ফোন জব্দ করা হয়েছে। এজাহারে উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯২ হাজার ৩০০ টাকা উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা এজাহারে উল্লেখ রয়েছে।

রাণীশংকৈল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার ও কেনাবেচা প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd