• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় আবদুল মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ গ্রন্থের মোড়ক উন্মোচন ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সংবর্ধনা কটিয়াদীতে সাজাপ্রাপ্ত ও ১৮ মামলার আসামি সাজন ঘোষ গ্রেপ্তার ​গাজীপুরে মিনি ট্রাক ও অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার আরপিএমপি হারাগাছ থানার অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ডিমলায় মায়ের উপর অভিমানে বিষপানে স্কুলছাত্রের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে (এসআরবি)’র অভিযানে বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কোদাল হাতে নিজেই রাস্তা সংস্কার করেন আমু মেম্বার

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে সরকারি বরাদ্দের অপেক্ষা না করে কোদাল হাতে নিজেই রাস্তা সংস্কারের কাজে নেমে পড়েছেন স্থানীয় ইউপি সদস্য আমিনুর ইসলাম আমু। মেম্বারের জনকল্যাণমূলক এমন উদ্যোগ দেখে অনেকেই তাকে সাধুবাদ জানায়।

আটাপুর ইউনিয়নের রামপুরা গ্রাম থেকে তুলসীগঙ্গা নদীর ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। দেশ স্বাধীনের পর থেকে রাস্তাটির সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। মোটরসাইকেল, সাইকেল, ভ্যান, রিক্সা এমনকি পায়ে হেঁটেও চলাচল করা যায় না।

এই রাস্তাটুকুই জয়পুরহাটের পাঁচবিবি ও দিনাজপুরের হিলি-হাকিমপুর উপজেলাকে বিচ্ছিন্ন করে রাখেছে। রামপুরা থেকে ব্রিজ পর্যন্ত এক কিমি এবং হাকিমপুর অংশটুকু পাকা করা হলে দুই উপজেলার সংযোগ সৃষ্টি হলে হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে।
এলাকাবাসীর দুর্ভোগের কথা ভেবেই ইউপি সদস্য আমু মেম্বার নিজ খরচে মেসি ট্রাক যোগে অন্যত্র থেকে মাটি এনে রাস্তায় ফেলে চলাচলের উপযোগী করছেন। নিজে কোদাল হাতে শ্রমিকদের সাথে মাটি কাটা ও সমান করার কাজ করছেন তিনি।

স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ কুজুর ও লক্ষীরাম মুর্মু বলেন, ছোটবেলা থেকেই রাস্তাটির বেহাল অবস্থা দেখে আসছি। বর্ষাকালে কাদা-পানির জন্য চলাচল করা যায় না, আমাদের অনেক কষ্ট হয়। আমাদের মেম্বার আমু নিজের টাকায় রাস্তায় মাটি দিচ্ছেন আগামী বর্ষায় কষ্ট হবে না।

ইউপি সদস্য আমিনুর ইসলাম আমু বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে আমি বারবার জনপ্রতিনিধি নির্বাচিত হই। তাদের সুখে-দুঃখে পাশে থাকাই আমার দায়িত্ব। সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভেবেই নিজ অর্থায়নে রাস্তায় মাটি ফেলে চলাচলের উপযোগী করছি। সাধ্যমতো ওয়ার্ডের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।
মেম্বারের এমন উদ্যোগে এলাকাবাসী খুশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd