• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মোঃ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা কবিতা: গোলমরিচের ঝাল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাউনিয়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অতিবৃষ্টিতে পূর্বধলায় জনজীবন স্থবির, চরম দুর্ভোগে শ্রমজীবী ও শিক্ষার্থীরা জগন্নাথপুরে এবি পার্টির আলোচনা সভা: জুলাই সনদ ও গণভোটের দাবি ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ সিংগাইরে ডেঙ্গু জ্বরে আক্রান্তে ১জনের মৃত্যু সিংড়ায় জামায়াতের গণমিছিল-সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবি জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জগন্নাথপুরে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ হরিরামপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহীদদের প্রতি পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

রানীগঞ্জ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে “রানীগঞ্জ উন্নয়ন সংস্থা”-এর উদ্যোগে মঙ্গলবার (৪ আগস্ট) বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির আওতায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ এলাকার বিভিন্ন মাদ্রাসা, স্কুল ও মসজিদে ৫ প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচির শুরুতে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রভাষক ও শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে নিজ প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সংস্থার সাধারণ সদস্যরা। সংস্থার নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংস্থার পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় রানীগঞ্জ উন্নয়ন সংস্থার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, প্রতিষ্ঠাতা সদস্য, আজীবন দাতা সদস্য ও পৃষ্ঠপোষকদের। তাদের নিয়মিত আর্থিক ও আন্তরিক সহযোগিতায় সংস্থার সকল কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে।

এছাড়া এই মহতী আয়োজনকে সফল করতে যারা মাঠে থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন সেই সকল নিবেদিতপ্রাণ কর্মীদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংস্থার নেতৃবৃন্দ আরও জানান, পরিবেশ সুরক্ষায় এ ধরনের কল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd