• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
  • [gtranslate]

রামপালে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

Reporter Name / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

 

ব্যুরো প্রধান, খুলনা বিভাগ:

বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ আলী, প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ. সবুর রানা, রামপাল থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি বলেন, “বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। প্রবাসীরা বিদেশে গিয়ে অর্জিত অর্থ দেশে পাঠিয়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”
তিনি আরও বলেন, “বিদেশ গমনে বিভিন্ন সিন্ডিকেট ও জটিলতার কারণে অধিক অর্থ ব্যয় করতে হয়। অসংখ্য পাচারকারী চক্র মানব পাচারের সঙ্গে জড়িত। অবৈধ পথে সাগর পাড়ি দিতে গিয়ে অনেক শ্রমজীবী মানুষ প্রাণ হারাচ্ছেন, আটক হয়ে মানবেতর জীবনযাপন করছেন।তিনি বলেন, “দক্ষ মানবসম্পদ তৈরি করা গেলে বিদেশে গিয়ে প্রবাসীরা অধিক আয়ের সুযোগ পাবে। প্রতারক ও পাচারকারীদের দৌরাত্ম্য থেকে রক্ষা পেতে বিদেশগামীদের অবশ্যই সচেতন হতে হবে এবং প্রশাসনের সহযোগিতা নিতে হবে।অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd