• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে এডিপির অর্থায়নে শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে ক্রীড়া-শিক্ষা সামগ্রী ও স্প্রে মেশিন বিতরণ মাদকের বিরুদ্ধে ওসি আমানের অভিযান, রাণীশংকৈলে ৩ গ্রাম হেরোইনসহ রুবেল গ্রেফতার রেলগেটে ঠাকুরগাঁও ডিবির মাদকবিরোধী অভিযান: ৩ জন গ্রেপ্তার, কারাদণ্ড ও জরিমানা জেলার শ্রেষ্ঠ অফিসার হলেন সিংগাইর থানার এসআই আব্দুল মমিন (পিপিএম) নেত্রকোনায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত নেত্রকোণায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: বালু জব্দসহ এক লাখ টাকা জরিমানা কটিয়াদী সদরে মসজিদ সংলগ্ন পুকুর থেকে মরদেহ উদ্ধার রাত ৮টার পর দোকানপাট বন্ধ, শেরপুরে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের প্রচারণা লোডশেডিংয়ে অতিষ্ঠ শেরপুরবাসী, ৪ সংসদ সদস্যের কাছে দ্রুত সমাধানের দাবি জুলাই বিপ্লবোত্তর রাষ্ট্র সংস্কারে প্রকৌশলীদের ভূমিকা” শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

রেলগেটে ঠাকুরগাঁও ডিবির মাদকবিরোধী অভিযান: ৩ জন গ্রেপ্তার, কারাদণ্ড ও জরিমানা

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত ২টা ১৫ মিনিটের দিকে ঠাকুরগাঁও সদর থানাধীন রোড এলাকায় অভিযান চালিয়ে রেলগেট নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোঃ জবাইদুর রহমান (৩৫), পিতা- মোঃ আব্দুল মালেক, সাং- ছিট চিলারং; মোঃ মেহেদী হাসান (৩৬), পিতা- আব্দুল রফিক, সাং- ছিট চিলারং; এবং মোঃ মানিক হোসেন (৩৮), পিতা- মৃত মফিজ উদ্দিন, সাং- রোড হরিপুর (হাজীপাড়া)। তাদের সবার থানা ও জেলা ঠাকুরগাঁও।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আলমগীর রহমানের তত্ত্বাবধানে জেলা ডিবির অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে মোঃ জবাইদুর রহমান ও মোঃ মেহেদী হাসানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। অপর আসামি মোঃ মানিক হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মোঃ মানিক হোসেনের বিরুদ্ধে দস্যুতার একটি মামলাও রয়েছে।

ঠাকুরগাঁও জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd