• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪ সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার

লোহাগাড়ায় অগ্নিকাণ্ড ও বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন আলহাজ্ব সরওয়ার কোম্পানি

Reporter Name / ৫৬ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:

চট্টগ্রাম জেলা ইটভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ফাইজা এন্টারপ্রাইজের চেয়ারম্যান আলহাজ্ব সরওয়ার কোম্পানি লোহাগাড়ার অগ্নিকাণ্ড ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

রোববার (১২ জুলাই) তিনি উপজেলার দুটি পৃথক এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

প্রথমে তিনি দরবেশহাট বাজারে সম্প্রতি সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৭টি দোকান পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করেন। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জলদাশ পাড়ায় বন্যাকবলিত ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। সেখানে অর্ধশতাধিক পরিবারের হাতে শুকনো খাবার ও নগদ অর্থ তুলে দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

এ সময় আলহাজ্ব সরওয়ার কোম্পানি বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়রা তার এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এমন সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নতুন করে আশা ও সাহস জোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd