• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত

Reporter Name / ১০০ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় জবলু মিয়া (৫০) নামের এক পোল্টিফার্ম ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তিনি জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামের মৃত আবদুল গণির ছেলে। ঘটনাটি ঘটেছে, পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের রাস্তায়।
এ ঘটনায় আহত জবলু মিয়ার ছোট ভাই বজলু মিয়া বাদী হয়ে হাড়গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে হোসাইন মিয়াকে বিবাদী করে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানান, হোসাইন মিয়া নানা অপকর্মের কারণে এলাকায় বিতর্কিত ব্যক্তি। তার যন্ত্রনায় এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছেন। সম্প্রতি-রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের মানুষ অপকর্মের দায়ে তাকে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেন। আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে এসে আবারো এলাকার প্রতিবাদী মানুষকে অন্যায়ভাবে মারপিটসহ অপকর্ম শুরু করেছে।
এরই ধারাবাহিকতায় গত ১০ জুলাই বিকেলে হোসাইন মিয়ার অতর্কিত হামলায় প্রতিবাদী জবলু মিয়া গুরুতর আহত হন। আহতকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ১১ জুলাই শনিবার জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তক্রমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd