• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪

লোহাগাড়া পদুয়াস্থ চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

Reporter Name / ২০৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
লোহাগাড়া উপজেলার পদুয়ায় মহাসড়কে প্রতিদিন সকাল হতে বিভিন্ন সময় যানজট লেগেই থাকে। বিশেষ করে অফিস সময় ও স্কুল কলেজের সময় পদুয়াস্থ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে দূর্ভোগ পোহাতে হয় যাত্রী ও সাধারণ মানুষকে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, সড়কের দুপাশে অবৈধভাবে যানবাহন পার্কিং, বিশেষ করে মিনিবাস গুলো রাস্তায় দাড় করিয়ে রাখা, ভাসমান দোকানপাট, নিয়ম না মানা চালকদের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে জরুরি রোগী বহনকারী এম্বুলেন্সকে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয়। তদুপরি স্কুলগামী ও কলেজগামী শিক্ষার্থীরা যানজটের কারণে যথাসময়ে স্কুল কলেজে পৌঁছাতে পারে না। ফলে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষেরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তারা জানান, একদিকে সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে মানসিক চাপ। দ্রুত এই সমস্যার সমাধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবী জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd