• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের মেন ক্যানেল ঝুঁকিতে, ২৫০০ পরিবারের ফসল নিয়ে শঙ্কা প্রতিষ্ঠার ৩১বছরেও হয়নি সোগুনা উচ্চ বিদ্যালয়ের ভবন, জরাজীর্ণ মাটির ঘরেই চলছে পাঠদান বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর নির্বাচিত শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মানী ও সনদ প্রদান মায়ার টানে বারবার ফিরে আসি জনতার মাঝে- জননেতা এমএ কাহার জগন্নাথপুরে দরপত্র/টেন্ডার বিজ্ঞপ্তির আহবান জগন্নাথপুরে চাঁদাবাজি মামলার ৪ আসামী জেল হাজতে নিয়ামতপুরে ফোস্টার শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ লালমনিরহাটে দূর্গা পূজা পালন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ জগন্নাথপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রস্তুতি সভা, ৩৯ মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা

শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ব্যুরো প্রধান, ময়মনসিংহ:

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, শেরপুরের আয়োজনে গত সোমবার (৫ অক্টোবর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
আলোচনা সভায় শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ এবং আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কামাল, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, রাজনীতিবিদ আব্দুল বাতেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিনিধি, শিক্ষকবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ব শিক্ষক দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষকদের মর্যাদা ও অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ গঠনে সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd