• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার তাগিদ পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা

সংবাদ প্রকাশের ৩ দিনের মাথায় অনুমোদন: রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১০১ শয্যায় উন্নীত

Reporter Name / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এর আগে, গত ৬ জুলাই সাপ্তাহিক আজকের জনকথা পত্রিকায় “রোগীর চাপে নাজেহাল রাণীশংকৈল হাসপাতাল, মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন অনেকে” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে হাসপাতালে শয্যা সংকট, অতিরিক্ত রোগীর চাপ এবং মেঝেতে চিকিৎসা নেওয়ার চিত্র তুলে ধরা হয়েছিল।

সংবাদ প্রকাশের তিন দিনের মাথায়, ৯ জুলাই, স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক আদেশে দেশের ৪৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণের অংশ হিসেবে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরও অনুমোদন দেওয়া হয়।

সরকারি আদেশে বলা হয়েছে, গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানসম্মত করতে প্রধানমন্ত্রী নীতিগত সম্মতি প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম ও জনবল সৃজনের প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ খবরে রাণীশংকৈল উপজেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশা, দ্রুত প্রয়োজনীয় জনবল, চিকিৎসক, নার্স ও অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি করা হলে দীর্ঘদিনের শয্যা সংকট ও চিকিৎসাসেবা সংক্রান্ত ভোগান্তি অনেকটাই কমে আসবে।

তবে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা বলছেন, শুধু শয্যা বৃদ্ধি নয়, পর্যাপ্ত চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা হলে তবেই উন্নীতকরণের প্রকৃত সুফল সাধারণ মানুষ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd