• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি, ৩১ অক্টোবর অধ্যক্ষ আব্দুছ শহীদের বিদায় সংবর্ধনা নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ বাগেরহাটে জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে হামলা, কুপিয়ে জখম ও লুটপাটের অভিযোগ ফতুল্লায় জামায়াতের রুকনকে পিটিয়ে জখমের অভিযোগ কটিয়াদীতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু ‎সুনীল অর্থনীতি ও উন্নয়নের সুফল কারা পাচ্ছেন? পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ১ পাঁচবিবিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

হারাধন সূত্রধর, ব্যুরে প্রধান, ময়মনসিংহ:
নেত্রকোণার পূর্বধলা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৬ সামনে রেখে সদস্যদের দোয়া, ভালোবাসা, আস্থা ও মূল্যবান ভোট চেয়েছে রূপন-নিলয়-মোশারফ পরিষদ। সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার নিয়ে সংগঠনের সব সদস্যের কল্যাণে কাজ করতে চায় পরিষদটি।
শিক্ষক-কর্মচারীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে রূপন-নিলয়-মোশারফ পরিষদের পক্ষ থেকে বলা হয়, শিক্ষক-কর্মচারীরা সবাই একই পরিবারের সদস্য। তাঁদের সুখ-দুঃখ, অধিকার ও মর্যাদা একে অপরের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তাই সংগঠনের উন্নয়ন ও সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজন পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য এবং দায়িত্বশীল নেতৃত্ব।
বক্তব্যে আরও বলা হয়, রূপন-নিলয়-মোশারফ পরিষদের মূল লক্ষ্য ব্যক্তিস্বার্থ নয়; বরং সংগঠনের সব সদস্যের কল্যাণ নিশ্চিত করা, পারস্পরিক সহযোগিতার সম্পর্ক সুদৃঢ় করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখা। এ লক্ষ্য বাস্তবায়নে পরিষদটি সদস্যদের আস্থা ও ভালোবাসা নিয়ে কাজ করতে আগ্রহী।
এ সময় শিক্ষক-কর্মচারীদের মূল্যবান ভোট ও সমর্থন কামনা করে পরিষদের পক্ষ থেকে বলা হয়, সদস্যদের আস্থা তাঁদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তাই পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রেখে একটি সুন্দর, স্বচ্ছ ও কল্যাণমুখী নেতৃত্ব নির্বাচনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
বক্তব্যের শেষাংশে শিক্ষক-কর্মচারী ভাই ও বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd