• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়ায় অ্যাক্সেস টেন টাওয়ারের অফিস উদ্বোধন পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; মামলা দায়েরের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ ​বটিয়াঘাটায় ওসির হুশিয়ারি: অপরাধীদের পক্ষে কোনো তদবির চলবেনা লোহাগাড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইভুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই আইয়ূবপুর ইউনিয়ন পরিষদে নবনির্মিত মসজিদ ও অবকাশ কেন্দ্রের উদ্বোধন খুলনায় তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ গ্রেপ্তার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সি ইউ সি, খুলনার উপদেষ্টা ইফতেখার আলী বাবুর ইন্তেকালে গভীর শোক চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ফতুল্লায় জামায়াতের রুকনকে পিটিয়ে জখমের অভিযোগ

Reporter Name / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন রুকন ও ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে ফতুল্লার পাগলা নয়ামাটি ভরাট বাজার এলাকায় নিজের ডিমের দোকানে অবস্থানকালে তাঁর ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর ও কাঠের বাটাম দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

ভুক্তভোগীর অভিযোগ, হামলার সময় তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd