• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চুনতিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে দৌড়ঝাঁপ; ‘ত্যাগীদের মূল্যায়নের’ আশ্বাস নেতাদের বিশ্ব ডাক দিবসে সিংগাইরে সাহরাইল ডাকঘরের বেহাল দশা, ঝুঁকিপূর্ণ টিনের ঘরে কার্যক্রম বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা সরাইলের গর্ব – দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া): গরীবের নেতা, মুক্তিযুদ্ধের বীর সেনানী বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবী লালমনিরহাটের আউলিয়ারহাট কাজী নিজামিয়া আলিম মাদরাসা ও হাতীবান্ধা শাহ গরীবুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন রাজধানীর শাহজাহানপুর থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ, থানায় জিডি নেকমরদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন, মাদক-জুয়াসহ অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পুলিশ সুপারের নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষক গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক করিম মাহমুদ লিমন নির্বাচিত

সরাইল শহীদ মিনার থেকে অরুয়াইল সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনগন

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

 

মোঃ হাফিজুর রহমান পলাশ, সরাইল প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শহীদ মিনার থেকে অরুয়াইল পর্যন্ত সড়কটির বেহাল দশা। খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। দেখার যেন কেউ নেই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে কাদায় একাকার হয়ে যায়। পিচ উঠে গিয়ে ইট-সুরকি বের হয়ে গেছে। অটো, সিএনজি, রিকশা চলাচল করতে গিয়ে উল্টে যাচ্ছে।
সবচেয়ে বেশি কষ্টে আছেন রোগী ও বয়স্করা। এই রাস্তা দিয়ে কোনো রোগী বা বয়স্ক লোক নিয়ে চলাচলের অবস্থা নেই বলে জানান স্থানীয়রা। একজন রোগীকে হাসপাতালে নিতে যে সময় লাগার কথা ১০ মিনিট, সেখানে লাগছে ১ ঘণ্টা। গর্ভবতী নারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরাও প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয় বাসিন্দা বলেন, “বছরের পর বছর ধরে রাস্তাটা এই করুন অবস্থায় পড়ে আছে। জনপ্রতিনিধিদের বারবার বলেও কোনো লাভ হচ্ছে না। কেউ দেখেও দেখে না।”
অটো চালকরা বলেন, “এই রাস্তায় গাড়ি চালালে গাড়ির পার্টস ভেঙে যায়। তারপরও পেটের দায়ে চালাতে হয়।”
অবিলম্বে সরাইল শহীদ মিনার হতে অরুয়াইল পর্যন্ত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী জনগণ।
এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd