• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রী চিকিৎসা সেবা প্রদান

Reporter Name / ১১৬ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

 

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার ৫ ডিসেম্বর নিজস্ব অফিস কক্ষে দিনব্যাপী এই ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে ভিন্ন ভিন্ন বিভাগে কর্মরত অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। বিশেষত মা ও শিশু স্বাস্থ্য, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চর্মরোগ সহ বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়।

মানবিক ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, এলাকার দরিদ্র জনগোষ্ঠী যেন প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত না হয়—সেই লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের ফ্রি সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সেবা প্রার্থীরা মানবিক ফাউন্ডেশনকে এমন উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হবে।উপস্থিত ছিলেন রাকিব উদ্দিন তৌহিদুল ইসলাম আফরান আব্দুল্লাহ আল মুহিত, নিলয় হাসান, রবিউল হাসান,সজিবুল হাসান সজিব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd