• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’ ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন কটিয়াদীতে তিতাস গ্যাসের চোরাই লিকেজ পাইপ, সফল ভাবে মেরামত এবং অবৈধ চুনের কারখানার জমিদাতা দুইজন গ্রেফতার “পাচায় ঘা মাথায় মলম” প্রেক্ষিত রোহিঙ্গা প্রত্যাবাসন নেত্রকোণায় ২০ আগস্ট শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা, প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথে ফেইক ফেসবুক একাউন্টে কুৎসা রটনার অভিযোগে থানায় জিডি বিশ্বনাথে‘১১ দলীয় ঐক্য উপজেলা ও পৌরসভা’র উদ্যোগে আয়োজিত গণমিছিল গাজীপুরে অপরাধ দমনে কঠোর জিএমপি: অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেনের দক্ষ নেতৃত্বে দৃশ্যমান অগ্রগতি রংপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ওয়েম্যানের মৃত্যু

সাতক্ষীরায় নিখোঁজ টিকটকার চন্দনা, পুরস্কার ঘোষণা পরিবারের

Reporter Name / ২৯ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

এম.এ আরিফ চৌধুরী, সাতক্ষীরা:

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা এলাকা থেকে নিখোঁজ হওয়া টিকটকার ইনা পারভিন চন্দনার ৩ দিনেও কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। মেয়েকে ফিরে পেতে স্বামী রবিউল ইসলাম সংবাদ সম্মেলন করে সন্ধানদাতার জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছেন।

বাবার বাড়ি যাওয়ার কথা বলে বের হন
রোববার (২ আগস্ট) চন্দনার বাবা-মা ও আগের পক্ষের দুই সন্তান নগরঘাটার বাসায় এসে সাংবাদিকদের কাছে আকুতি জানান। পরিবারের দাবি, গত শুক্রবার ঈদের পর বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন চন্দনা।

এরপর তালা উপজেলার নগরঘাটা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন পাওয়া গেলেও, এরপর থেকে ফোন বন্ধ। তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

গুম-অপহরণের আশঙ্কা, থানায় হয়রানির অভিযোগ
পরিবারের সদস্যরা বলছেন, এটি সাধারণ নিখোঁজ নয়। তাদের আশঙ্কা, চন্দনাকে পরিকল্পিতভাবে গুম বা অপহরণ করা হয়ে থাকতে পারে।

চন্দনার স্বামী রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, “স্ত্রী নিখোঁজ হওয়ার পর সাতক্ষীরা সদর থানায় জিডি করতে গেলে পুলিশের কাছ থেকে নানা হয়রানির শিকার হই। পরে চন্দনার বাবা বাদী হয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেছেন।”

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে রবিউল ইসলামের সঙ্গে ইনা পারভিন চন্দনার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে আগে কয়েকবার বিচ্ছেদ-পুনর্মিলনের ঘটনা ঘটেছে।

প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রিয়জনকে ফিরে না পাওয়ায় স্বামী, বাবা-মা ও সন্তানরা দিশেহারা। তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, যেকোনো ব্যক্তি চন্দনার সন্ধান দিতে পারলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। একইসাথে তথ্য থাকলে সরাসরি পরিবার অথবা নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়।

পরিবারের প্রত্যাশা, দ্রুত অনুসন্ধানের মাধ্যমে ইনা পারভিন চন্দনাকে উদ্ধার করে নিখোঁজের প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd