• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাতকানিয়ার প্রভাবশালী আরেফাগং এর ৩ ভাড়াটিয়া সন্ত্রাসী কারাগারে, মা-মেয়ে পলাতক চট্টগ্রাম জেলা পুলিশের ১ম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ‘গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ —আল্লামা মামুনুল হক আধুনিক ও জবাবদিহিতামূলক রাণীশংকৈল উপজেলা পরিষদ গড়ার প্রত্যয়ে সোহরাব আলী সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে বইছে নির্বাচনের হাওয়া, মুখোমুখি প্রার্থী আব্দুল রশিদ পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ডিমলার কৃষকদের অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জগন্নাথপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সিংগাইরে গোল্ডকাপের ট্রফি উম্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ৭ দফা দাবি আদায়ে নওগাঁয় দলিল লেখকদের সমাবেশ

সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে লোহাগাড়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে মানবিক উপহার বিতরণ

Reporter Name / ৮৫ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরস।
আজ ১১ জুলাই (শনিবার) বিকেল ৪টায় পশ্চিম আমিরাবাদের মাস্টারপাড়া, উদ্যানপাড়া, খৈয়ারকুল ও হাজীর পাড়ার প্রায় ১০০টি বন্যাদুর্গত পরিবারের মাঝে মানবিক উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মানবিক এই কার্যক্রমের নেতৃত্ব দেন সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরসের চেয়ারম্যান ও ছিদ্দিক ইলেকট্রনিকস এর স্বত্বাধিকারী মোহাম্মদ আবু ছিদ্দিক। তিনি বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকতে সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরস ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন ডায়মন্ড প্রবাসী গ্রুপের সম্মানিত এমডি মোহাম্মদ আব্বাস উদ্দিন, তরুণ সংগঠক তামিম মির্জা, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইউএম মোহাম্মদ দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, সাকিবুল রহমান তোয়াছিন, মোহাম্মদ মুজাহিদ এবং সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরসের অফিস সহকারী মোহাম্মদ জাবেদ।

স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং দুর্যোগের এই সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরসের চেয়ারম্যান মোহাম্মদ আবু ছিদ্দিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd